সংরক্ষিত নারী আসন: জামায়াত এমপিদের স্ত্রী–কন্যারা মনোনয়ন পাচ্ছেন না

প্রথম আলো প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৩

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নারী প্রার্থী অনেকটাই চূড়ান্ত। এ ক্ষেত্রে দলের সংসদ সদস্যদের (এমপি) স্ত্রী-কন্যা বা পরিবারের কেউ সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন না বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে।


আগামী ১২ মে এই নির্বাচন হবে। জামায়াত জোট পাবে ১৩টি আসন। এর মধ্যে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ জোটের অন্য শরিকেরা কত আসন পাবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি; এ নিয়ে জোটে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।


জামায়াত–সংশ্লিষ্ট সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতি শুরু হয়। মার্চ মাসজুড়ে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ করে জামায়াত। দলের মহিলা বিভাগের কাছ থেকে একটি তালিকা নেওয়া হয়। এ ছাড়া কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজ চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও