সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম, মাংসের দামও বাড়তি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ২২:১২

সপ্তাহের ব্যবধানে সবজির দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মাছের দাম। সোনালী মুরগি ও গরু মাংসের দামও বাড়তি।


শুক্রবার ঢাকার রায়েরবাগ, শনির আখড়া, কাপ্তান বাজার, শান্তিনগর ও সেগুনবাগিচা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, আগের সপ্তাহে যে ঢেঁড়সের দাম ছিল ৫০ টাকা কেজি, এদিন তা বিক্রি হচ্ছে ৯০ টাকা।


এক সপ্তাহের ব্যবধানে ঢেঁড়সের দাম প্রতি কেজিতে বেড়েছে ৪০ টাকা। তবে এক কেজির কম নিলে ক্রেতাকে ১০ টাকা বাড়তি গুনে ১০০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে।


শুধু ঢেঁড়সই নয় পাল্লা দিয়েছে বেড়েছে পটল, করলা, বেগুন, ধুন্দল, চিচিঙ্গা, টমেটো ও মরিচের দামও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও