শিক্ষার্থীদের চুলের কাটিং নির্ধারিত করে নোটিশ, না মানলে শাস্তি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ২১:৫৫

পাবনার সাঁথিয়ায় উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কাটিংয়ে চুল কেটে বিদ্যালয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিটন উদ্দিন সই করা নোটিশটি বিদ্যালয়ের দেওয়ালে সাঁটানো হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ছড়ে।


নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নোটিশে প্রদর্শিত ছবির আদলে চুল ছেঁটে এবং হাত-পায়ের নখ কেটে বিদ্যালয়ে আসতে হবে। নোটিশে চারদিক থেকে তোলা একটি শিশুর চুলের কাটিংয়ের ছবি যুক্ত করে দেওয়া হয়েছে, যা অনেকটা ‌‘আর্মি কাট’ সদৃশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও