ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র সহযোগিতার হাত বাড়াবে: জেডি ভ্যান্স
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ২১:৪৩
পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন আলোচনার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান ‘সৎভাবে’ এগোলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। শুক্রবার (১০ এপ্রিল) এয়ার ফোর্স টু উড়োজাহাজে ওঠার আগে ভ্যান্স বলেন, আমরা এই আলোচনা নিয়ে আশাবাদী।
তিনি আরও বলেন, ইরান যদি ‘সৎ উদ্দেশ্য’ নিয়ে আলোচনায় অংশ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইতিবাচক সাড়া দেবে। তবে তারা যদি ‘প্রতারণার চেষ্টা করে’, তাহলে সাড়া মিলবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার বিষয়ে তাকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।