কাতার বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের শেষকৃত্য দেখছিলাম : নেইমার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ২০:৪৯

আল রায়ানে সেদিন ব্রাজিলের বিজয় উল্লাস করার কথা ছিল। আগের আসরের পরাজিত ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছিল তারা। অতিরিক্ত সময়ে গড়া ম্যাচের শেষ দিকে গোল হজম করে টাইব্রেকারে সেলেসাওদের ভাগ্যের শিকে ছেঁড়েনি। ২০২২ সালের ৯ ডিসেম্বর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোটদের কাছে হারের পর যেন নিজের শেষকৃত্য দেখতে পাচ্ছিলেন নেইমার।


গোলশূন্য স্কোরের পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের গোল করেছিলেন নেইমার। কিন্তু শেষ দিকে তারা একটি গোল হজম করে। তাতে ম্যাচ পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয়। প্রথম চারটি শটের দুটিতে গোল করতে ব্যর্থ তারা। ৪-২ গোলে হার মেনেছিল ব্রাজিল।


চতুর্থ  শটে যখন মারকুইনহোস ক্রোয়েশিয়ার গোলরক্ষকের ডানপাশের পোস্টে আঘাত করলেন তখন লুকা মদরিচরা বিজয় উৎসবে মেতেছিল। আকাশের দিকে চিত হয়ে শুয়ে মাথায় হাত নেইমারের। যখন উঠে দাঁড়ালেন তখন পা যেন বিষণ্নতায় নড়াতে পারছিলেন না। মারকুইনহোস মিস না করলে পঞ্চম শটটি নিতেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও