সংরক্ষিত নারী আসন: ‘প্রকৃত ত্যাগীরা’ মনোনয়ন পাবেন, আশা বিএনপি নেত্রীদের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ২০:৩২
সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে আসা নারী নেত্রীদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাসে শুক্রবার মুখর ছিল রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়।
ফরম সংগ্রহ করতে আসা নেত্রীরা বলছেন, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সময় দেড় যুগের আন্দোলনে সম্পৃক্ত ‘ত্যাগীরা’ সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন, এমন প্রত্যাশা তাদের।
এ দিন সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেত্রী ও তাদের অনুসারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাতেই ফরম বিক্রি হয় শতাধিক। লাইন ধরে নেত্রীরা নিজেই ফরম নেন।