You have reached your daily news limit

Please log in to continue


আইপিএলে প্রথমবার লিন্ডা

আইপিএলে খেলার দুয়ার খুলে গেছে জর্জ লিন্ডার। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে দলে যোগ করেছে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

চোটে ছিটকে পড়া ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে লিন্ডাকে নেওয়ার কথা শুক্রবার জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৩৪ বছর বয়সী ক্রিকেটারকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে নিয়েছে তারা।

এই প্রথম আইপিএলে কোনো দলে ডাক পেলেন প্রোটিয়াদের হয়ে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলা লিন্ডা। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টি, ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেড, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট ও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন