লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ২০:৩০
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, গত বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি।
নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।
দূতাবাস জানায়, দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহের অবস্থা জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাংলাদেশি নিহত