You have reached your daily news limit

Please log in to continue


অধিকাংশ বিল পর্যালোচনার জন্য এক দিনও সময় দেওয়া হচ্ছে না: বিরোধীদলীয় নেতা শফিকুর

জাতীয় সংসদে বিল উত্থাপনের আগে বিবেচনার জন্য সর্বনিম্ন একদিন আগে দাবি দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা ঘটছে না বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শুক্রবার সংসদে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদের (২০২৫-২৬) অর্থবছর বিল, ২০২৬ পাসের পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে তিনি বলেন, আমরা কার্য উপদেষ্টার দ্বিতীয় বৈঠকে অনুরোধ করেছিলাম—সবগুলো অধ্যাদেশ এখানে আসবে। এমনিতে তিন দিন আগে আমাদের বিলগুলো দেওয়ার কথা। সমস্যা-বাস্তবতা সবগুলো বিবেচনা করে বলা হয়েছিল সর্বনিম্ন একদিন আগে বিলগুলো দেওয়া হবে। অধিকাংশ বিল উত্থাপনের আগে সংসদ সদস্যদের টেবিলে দেওয়া হচ্ছে।

শফিকুর রহমান বলেন, আমি তো অর্থনীতির ছাত্র না। একদিকে সংসদ চলছে। আরেকদিকে বিলগুলো আমাদের এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র এ জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন ওপরে হাত তুলব, না নিচে নামাব– এটাও বুঝতে পারি নাই। এখন যদি সংসদ সদস্য হিসেবে কিছু না বুঝে ‘হ্যাঁ’ বলি তা হবে অপরাধ। যদি না বুঝে ‘না’ও বলি এটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন