নন্দিনীকে নিয়ে সব প্রশ্নের উত্তর মিলবে ‘চা গরম’–এ
চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’–এর ট্রেলার প্রকাশ পেয়েছে ৯ এপ্রিল। যা দেখে স্পষ্টই বোঝা যায় আইরিন (সাফা কবির) একজন চিকিৎসক। তিনি চা–বাগানে যান সেখানকার মানুষদের চিকিৎসা দিতে। তাঁর সঙ্গে প্রথম থেকেই রবিন (রেজওয়ান পারভেজ) নামের এক চরিত্রকে দেখা যায়। ধীরে ধীরে আইরিনের সঙ্গে যুক্ত হতে থাকে নন্দিনী (সারাহ জেবীন অদিতি), মিঠু (পার্থ শেখ )সহ অনেকে। কিন্তু কেন? কীভাবে তাঁদের একসঙ্গে হওয়া? জানা যাবে ‘চা গরম’ ফিল্মে। ট্রেলারের কিছু দৃশ্য এ সংলাপ দেখে–শুনে বুঝতে কষ্ট হয় না যে কিছু মানুষ কতটা সুবিধাবঞ্চিত এবং মেধা থাকা সত্ত্বেও তাদের স্বপ্ন আলো পায় না। আসলেই কি পায় না? নাকি পায়? ‘চা গরম’ ফিল্মে হয়তো এগুলো জানা যাবে।
পয়লা বৈশাখ উপলক্ষে চরকিতে মুক্তি পাচ্ছে ‘চা গরম’ ফিল্মটি। ১৩ এপ্রিল রাত ১২টা থেকে দর্শকরা এটি দেখতে পারবেন। সাইফুল্লাহ রিয়াদের গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। পরিচালক আগেই বলেছিলেন, চা–বাগানকে ব্যাকড্রপ হিসেবে নয় বরং এর ভেতরের কিছু বিষয় তুলে আনার চেষ্টা করেছেন তাঁরা।
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন