You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলে পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বাঁহাতি পেসার বেন লিস্টারের।

অকল্যান্ড এসেসের এই পেসারকে দলে নেওয়া হয়েছে ক্রিস্টিয়ান কার্কের পরিবর্তে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ম্যাচে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলে গুরুতর চোট পান ক্লার্ক। ফলে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন তিনি। 

বর্তমানে শ্রীলঙ্কায় নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে থাকা লিস্টার আগামী রোববার বাংলাদেশে এসে মূল দলের সঙ্গে যোগ দেবেন। এরপর শুক্রবার মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ।

অন্যদিকে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না কিউই পেসার বেন সিয়ার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন