You have reached your daily news limit

Please log in to continue


কমদামের এসইউভি আনতে যাচ্ছে টেসলা

টেসলা মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি। তারা নতুন একটি ছোট ও কমদামের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) তৈরির কাজ করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই গাড়িটি হবে সম্পূর্ণ নতুন মডেল, যা বিদ্যমান টেসলা মডেল থ্রি বা টেসলা মডেল ওয়াইয়ের কোনো ভ্যারিয়েন্ট নয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন এসইউভিটির দৈর্ঘ্য হবে প্রায় ১৪ ফুট, যা মডেল ওয়াইয়ের (১৫.৭ ফুট) তুলনায় ছোট। একই সঙ্গে এটি বর্তমানের সবচেয়ে সাশ্রয়ী টেসলা গাড়ি মডেল ৩-এর তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম দামে বাজারে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রে মডেল ৩-এর প্রারম্ভিক মূল্য প্রায় ৩৭ হাজার ডলার।

নতুন গাড়িটি চীনে উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে ছোট ব্যাটারি এবং একক মোটর ব্যবহার করা হতে পারে, যা গাড়িটিকে তুলনামূলক হালকা করবে। তবে ছোট ব্যাটারির কারণে গাড়িটির একবার চার্জে চলার পরিসীমা (রেঞ্জ) বিদ্যমান মডেলগুলোর তুলনায় কম হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন