এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১২:৫৯

প্রস্তুত হয়ে শুটিং সেটে আসা এবং কাজকে গুরুত্ব দেওয়া অভিনেত্রী হিসেবেই জয়া আহসানকে দেখেছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।


কলকাতার ‘সংগীত বাংলায়' দেওয়া এক সাক্ষাৎকারে জয়ার অভিনয় দক্ষতার পাশাপাশি তার খাবার নিয়েও মজার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই অভিনেতা।


"জয়া একদম তৈরি হয়ে আসে, শট দেওয়ার সময় জয়াকে দেখলে মনে হবে পুরোটা তৈরি হয়ে আসা একজন অভিনেত্রী।"


বিস্ময় প্রকাশ করে প্রসেনজিৎ বলেন, "জয়ার একটা অদ্ভুত দিক আছে। জয়া কোনদিনও মোটা হয় না। এত এত রসগোল্লা খায়। আমি একদিন জিজ্ঞেস করলাম, 'তুই এত রসগোল্লা খাস কীভাবে?' ও যখনই সময় পায় খায়, আসনও করেন না, কিন্তু ওর গায়ে ফ্যাট ধরে না।"


জয়া যে ‘খাদ্যরসিক’ সেটা কাছ থেকে দেখেছেন এই অভিনেতা। প্রসেনজিতের ভাষ্য, "বিশ্বাস করার মতন না, ও এত এত খেতে ভালবাসে। ও বলে, বুম্বাদা আমি তো খাই। আমি বলি তুই তো আসনও করিস না ব্যায়ামও করিস না। বলে, 'না, আমি খেতে ভালবাসি, আমার কিছু হয় না'। আমি বললাম, 'ভালো। সুন্দর!'"


২০১৯ সালে অতনু ঘোষ পরিচালিত রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র 'রবিবার' এর মাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়া আহসান প্রথমবার একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধেন।


এছাড়াও দুই বছর আগে সৃজিত মুখার্জি পরিচালিত 'দশম অবতার' সিনেমায় দেখা গেছে তাদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত