You have reached your daily news limit

Please log in to continue


অবসর ভেঙে বিশ্বকাপে ফিরতে চান সুয়ারেজ

২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও, ২০২৬ বিশ্বকাপে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রয়োজনে অবসর ভেঙে জাতীয় দলে ফিরতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

উরুগুয়ের গণমাধ্যম দিয়েরিও ওভাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, জাতীয় দল সবসময়ই একজন ফুটবলারের কাছে বিশেষ কিছু। বিশ্বকাপ সামনে থাকায় বিষয়টি স্বাভাবিকভাবেই তার মনে আসে। দলের প্রয়োজনে ডাক পেলে তিনি কখনোই ‘না’ বলবেন না বলেও স্পষ্ট করেন এই ফরোয়ার্ড।

৩৯ বছর বয়সি এই তারকা জানান, নতুন প্রজন্মের খেলোয়াড়দের সুযোগ করে দিতে এবং নিজের সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকায়ই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখনও তিনি পেশাদার ফুটবলে সক্রিয় আছেন, তাই দরজা পুরোপুরি বন্ধ করেননি।   

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন