You have reached your daily news limit

Please log in to continue


হরমুজে টোল আদায়: ‘পেগিং ফি’ বা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহারের পরামর্শ

বিশ্বজুড়ে হরমুজ প্রণালিতে টোল আদায়ের অমীমাংসিত বিষয় নিয়ে ‘নতুনধারার’ বিকল্প প্রস্তাব দিয়েছে চীনা বিশেষজ্ঞরা। টোল আদায়ে ‘পেগিং ফি’ পদ্ধতি (কোনো কিছুর দামের সঙ্গে ফি বেঁধে দেওয়া যেখানে তেলের দাম বাড়লে ফি বাড়বে) অথবা চীনের ‘ডিজিটাল টোকেন’ ব্যবহার করে লেনদেনের পরামর্শ দিয়েছেন চীনা বিশেষজ্ঞরা।

চীনের রেনমিন ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক ওয়াং ওয়েইই বলেন, বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুটে টোল আরোপ করা হলে নিষ্পত্তির পদ্ধতি নতুনধারার হতে পারে।

তিনি বলেন, টোল ও লেনদেন তেলের দামের সঙ্গে যুক্ত হতে পারে বা চীনের টোকেন ব্যবহার করা যেতে পারে। আমাদের কমপিউটিং শক্তি, তেল, ডলার ও নিরাপত্তার মধ্যে সমন্বয় করতে হবে।

এদিকে, সাময়িকভাবে স্থগিত হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী হামলার পর এই গুরুত্বপূর্ণ ইস্যুটির দিকে বিশ্বজুড়ে নজর রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন