‘আ. লীগকে রাজনীতি থেকে এক ফুঁ দিয়ে উড়িয়ে ফেলতে পারবেন না’
আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে আপনি এক ফুঁ দিয়ে উড়িয়ে ফেলতে পারবেন না বলে মন্তব্য করেছেন রাজনীতি বিশ্লেষক শরিফুজ্জামান শরীফ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।
শরিফুজ্জামান শরীফ বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সঙ্গে মিশে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির জন্য একটা বাস্তবতা।
আবার সেই আওয়ামী লীগের বিরুদ্ধে ১৪০০ মানুষকে হত্যার অভিযোগ আছে। আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অন্যায়ের অভিযোগ আছে। আওয়ামী লীগ যেমনিভাবে দুধে ধোয়া তুলসি পাতা না আবার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির থেকে আপনি এক ফু দিয়ে উড়িয়েও ফেলতে পারবেন না।’
তিনি বলেন, ‘সর্বশেষ যে নির্বাচন সে নির্বাচনই দেখা গেছে। যারা অহর্নিশ আওয়ামী লীগেরকে তুলাধুনা করেছে তারা আবার আওয়ামী লীগের বাড়ির দুয়ারে গেছে ভোট চাওয়ার জন্য। আওয়ামী লীগকে তারা লাইফলাইন দিয়েছে এই নির্বাচনের ভেতর থেকে। বিএনপি যে অস্বস্তি প্রকাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের ব্যাপারে সে তার জায়গা থেকে সরে গেছে। আমি বিএনপির ওই পজিশনের সঙ্গে একমত যে একটা রাজনৈতিক দলকে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করতে পারেন না।
কোনো দলকে না। তারা তাদের মধ্যে যারা অপরাধ করেছে অবশ্যই সে অপরাধের বিচার করবেন। কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় নিতে হবে। আপনি বিচার করব বলে অপরাধীদেরকে আপনি অনন্তকাল ফেলে রেখে তার ভেতর থেকে রাজনৈতিক সুবিধা নেবেন। এটা মানুষ একসময় বুঝে ফেলবে।’
- ট্যাগ:
- রাজনীতি
- নিষিদ্ধ
- দলীয় কার্যক্রম
- আওয়ামী লীগ