লেবাননে আগ্রাসন কিভাবে ভেস্তে দিতে পারে যুদ্ধবিরতি?
লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় এক দিনেই আড়াইশ জনের বেশি মানুষ নিহত হয়েছে। গতকাল বুধবার চালানো এই হামলা চলমান যুদ্ধ শুরুর পর সবচেয়ে রক্তক্ষয়ী দিন হিসেবে উল্লেখ করা হচ্ছে।
বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় তারা হিজবুল্লাহ প্রধান নাইম কাশেমের এক সহযোগীকেও হত্যা করেছে।
যদিও এই হামলার কয়েক ঘণ্টা আগে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান।
এতে প্রায় ৪০ দিন ধরে চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত কমার আশা জাগিয়েছিল। তবে লেবাননে নতুন করে হামলা সেই আশায় বড় ধাক্কা দিয়েছে।
লেবাননে আগ্রাসন নাকি যুদ্ধবিরতি?
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, ‘পাকিস্তান সরকারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলে, বিশেষ করে লেবাননে হামলা বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত।’ কিন্তু দেশটিতে হামলার পর ইসরায়েল দাবি করছে, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালাচ্ছে।