You have reached your daily news limit

Please log in to continue


অবসরে যাওয়া সাংবাদিকদের জন্য ভাতা চালু করার চিন্তা সরকারের : তথ্যমন্ত্রী

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘মিথ্যা মামলা, গুমসহ সব ধরনের নির্যাতনের শিকার সাংবাদিকদের জন্য ন্যায্য প্রতিকার নিশ্চিত করতে ফ্রেমওয়ার্কের আওতায় আনতে চায় সরকার। এ ছাড়া চাকরি থেকে অবসরে যাওয়া সাংবাদিকদের জন্য ভাতা চালু করারও চিন্তা-ভাবনা চলছে।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে ‘নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফের সমঝোতা স্মারক সই এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে। এসব বিষয়ে গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে। সরকার সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন