শ্রমবাজার ফের খুলতে রাজি মালয়েশিয়া: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ২২:৪১

বাংলাদেশের কর্মীদের জন্য শ্রমবাজার আবারও খুলতে মালয়েশিয়ায় সম্মতি পাওয়ার কথা বলেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।


একই সঙ্গে দেশটিতে কর্মী পাঠানোতে স্বচ্ছতা এবং ব্যয় কমানোর ক্ষেত্রেও অগ্রগতি হওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।


মালয়েশিয়া সফরকালে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে শ্রম অভিবাসন বিষয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতির বরাতে এসব কথা বলেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।


বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর সফরকালে দেশটির সঙ্গে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা তুলে ধরে বলা হয়েছে, শ্রম অভিবাসন বিষয়ে বৈঠক শেষে দুই দেশ যৌথ প্রেস বিবৃতি দিয়েছে। এতে উভয় দেশ শ্রম অভিবাসনে তাদের দীর্ঘস্থায়ী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেছে।


একই সঙ্গে খাতভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশের শ্রমিকদের জন্য শ্রমবাজার পুনরায় খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে বলে যৌথ বিবৃতিতে বলা হয়।


পাশাপাশি মধ্যস্থতাকারীদের দৌরাত্ম ও অভিবাসন খরচ কমাতে কাঠামোগত প্রতিবন্ধকতা মোকাবেলা করা, বিশ্বাসযোগ্য ও যোগ্য নিয়োগকারী সংস্থা ব্যবহার করা এবং আটকে পড়া শ্রমিকদের নিয়োগ দ্রুত সহজতর করার ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও