প্রাক্তনের বিয়ের দাওয়াতে কি যাবেন

প্রথম আলো প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১৯:৪৩

আমার চাচাতো ভাই আবিদের (ছদ্মনাম) বিয়েতে দুই বন্ধু নিয়ে বিয়ের দাওয়াতে এসেছিলেন সুমন (ছদ্মনাম) নামের একজন। সুমন সেই বিয়ের দাওয়াতে যাওয়ার ভ্লগ বানিয়েছেন। শিরোনাম দিয়েছেন, ‘প্রাক্তনের বিয়েতে যা যা খেলাম’।


সেই ভিডিও আবিদের চোখে পড়ে গেছে। অনেকেই সেই ভিডিওতে তাঁকে ট্যাগ করেছে, ইনবক্সে পাঠিয়েছে। আবিদ তাঁর স্ত্রী সাদিয়াকে (ছদ্মনাম) এ বিষয়ে জিজ্ঞেস করেছে।


সাদিয়া জানিয়েছে, সুমন তাঁর এলাকার ছেলে। টিকটক করে। ভ্লগ বানায়। সুমনের সঙ্গে রাস্তায় দুয়েকবার দেখা হয়েছে, হাই–হ্যালো হয়েছে। তবে কস্মিনকালেও সাদিয়ার সঙ্গে সুমনের কোনো সম্পর্ক ছিল না।


কে সুমনকে বিয়েতে দাওয়াত দিয়েছে, সেই সম্পর্কে সাদিয়ার কোনো ধারণাও নেই। এ নিয়ে আবিদ ও সাদিয়ার ভেতরে শুরু হয়েছে কিঞ্চিৎ অন্তর্দ্বন্দ্ব।


সম্পর্ক বিশেষজ্ঞরা একাধিক দিক থেকে প্রাক্তনের বিয়েতে যাওয়া বা না যাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন। তাঁরা পরামর্শ দিয়েছেন মূলত মানসিক স্বাস্থ্য, সম্পর্কের গুণমান ও সামাজিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে।


সম্পর্ক বিশেষজ্ঞ বিয়েতে উপস্থিত হওয়ার চেয়ে দূর থেকে শুভেচ্ছা বা উপহার পাঠানোকে ভালো বিকল্প হিসেবে জানিয়েছেন।


কানাডীয় মানসিক স্বাস্থ্য ও সম্পর্ক বিশেষজ্ঞ হেনরি ক্লার্ক প্রাক্তনের বিয়েতে উপস্থিত হওয়ার বিষয়টিকে ‘মানসিকভাবে ঝুঁকিপূর্ণ’ হিসেবে আখ্যায়িত করেছেন। আর বলেছেন বর্তমান সঙ্গীর মানসিক স্বাস্থ্যকে সবার আগে বিবেচনায় নিতে।


হেনরি আরও বলেন, ‘এমনিতেই দুজন ব্যক্তির দাম্পত্য বা রোমান্টিক সম্পর্কে জটিলতার অন্ত নেই। তাই যেসব ইয়েলো ফ্ল্যাগ অর্থাৎ সবুজ ও লালের মাঝামাঝি, সেসব এড়িয়ে যাওয়ার সুযোগ থাকলে অবশ্যই এড়িয়ে যাবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও