You have reached your daily news limit

Please log in to continue


৯ উইকেট নিয়ে ব্রাজিল পেসারের বিশ্বরেকর্ড

অবিশ্বাস্য!  একাই ৯ উইকেট! তাও আবার টি–টুয়েন্টি ক্রিকেটে। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে এমন অবিশ্বাস্য কীর্তি গড়েছেন ব্রাজিল নারী দলের পেসার লরা কারদোসো।

নারী বা পুরুষ—যেকোনো আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে ৯ উইকেট নেওয়ার প্রথম ঘটনা এটি। আজ কালাহারি নারী টি–টুয়েন্টি টুর্নামেন্টে লেসোথোর বিপক্ষে এই নতুন ইতিহাস লিখেছেন তিনি।

নারী টি–টুয়েন্টিতে এর আগে সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে কোনো রান না দিয়েই ৭ উইকেট নিয়েছিলেন তিনি। আর ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এত দিন সবার ওপরে ছিল ভুটানের স্পিনার সোনম ইয়েশের নাম। ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

লেসোথোর বিপক্ষে লরা কারদোসো ৩ ওভার বল করে মাত্র ৪ রান খরচায় নেন ৯ উইকেট। ম্যাচে আগে ব্যাট করে ২০২ রানের বিশাল পাহাড় গড়েছিল ব্রাজিল। তাড়া করতে নামা লেসোথোর ইনিংসে একাই ধস নামান কারদোসো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন