উইকেটশূন্য মুস্তাফিজ, ব্যাটিং ধসে লাহোর কালান্দার্সের বড় হার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১৯:৩১

আগের ম্যাচে ঝড়ো ইনিংস খেলা পারভেজ হোসেনকে পেল না লাহোর কালান্দার্স। তার অনুপস্থিতির দিনে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় অল্পতে গুটিয়ে গেল তারা। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় হারের ম্যাচে বল হাতে তেমন কিছু করতে পারলেন না অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।


করাচিতে বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচটি ৯ উইকেটে হারে লাহোর। আগে ব্যাটিং করে ২৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে স্রেফ ১০০ রান করতে পারে দলটি। সেই রান ৫৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় ইসলামাবাদ।


করাচি কিংসের বিপক্ষে আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান পারভেজ। পাঁচটি ছক্কা ও দুই চারে ১৯ বলে ৪৫ রান করেন তিনি।


ইসলামাবাদের বিপক্ষে টসের সময় লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, চোট পেয়েছেন পারভেজ। কী ধরনের চোট, সেটা উল্লেখ করেননি তিনি। তার বদলি হিসেবে এই ম্যাচে জিম্বাবুয়ের লেগ স্পিনিং অলরাউন্ডার রায়ান বার্লকে খেলায় লাহোর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও