শেরপুর-৩: অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

ডেইলি স্টার প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।


দলটির অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি জালভোট এবং প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করা হয়।


এ পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে দুপুর ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচনে বয়কটের ঘোষণা দেন মাসুদুর রহমান।


এর আগে, দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আরেক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩-এ ভোটে অনিয়মের অভিযোগ তোলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও