গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১৪:২৩

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যদি কখনো আপনার মনে হয় যে প্রতিদিনের স্বাভাবিক খাবারের বদলে রসালো ফলগুলো খেতে বেশি ইচ্ছা করছে, এটি একদমই স্বাভাবিক। কারণ এটি পরিবেশগত পরিবর্তনের সঙ্গে শরীরের খাপ খাইয়ে নেওয়ার একটি উপায়। গরম আবহাওয়ায় শক্তি গ্রহণের মতোই শরীরে পানির ঘাটতি পূরণ করাও সমান গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রসালো ফলগুলো তখন ভারী ও রান্না করা খাবারের চেয়ে বেশি আকর্ষণীয় মনে হতে শুরু করে। সেসব ফলে স্বাভাবিকভাবেই পানির পরিমাণ বেশি এবং সহজে হজম হয়। এই পরিবর্তনটি কেবল স্বাদ বা অভ্যাসের কারণে নয়। এটি তৃষ্ণা, তাপমাত্রা এবং ক্ষুধা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত।


শরীর ভারী খাবারের চেয়ে পানির ঘাটতিকে অগ্রাধিকার দেয়


গরম আবহাওয়ায় শরীর থেকে ঘামের মাধ্যমে বেশি তরল বেরিয়ে যায়, ফলে শরীরে পানির ঘাটতি পূরণের প্রয়োজনীয়তা বেড়ে যায়। ২০১৯ সালের একটি গবেষণা অনুসারে, ডিহাইড্রেশন বা পানিশূন্যতা খাদ্যাভ্যাসকে প্রভাবিত করতে পারে, যার ফলে মানুষ বেশি জলীয় উপাদানযুক্ত খাবারের প্রতি অধিক আগ্রহী হয়ে ওঠে। তরমুজ এবং শসার মতো রসালো ফল শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করার পাশাপাশি কিছুটা শক্তিও সরবরাহ করে। এই কারণেই ভারী, শুকনো খাবার কম আকর্ষণীয় মনে হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও