৪২ দিনে একটিও ক্রসফায়ার হয়নি, সংসদে জানালেন আইনমন্ত্রী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১৪:২০

বর্তমান সরকারের মেয়াদে গত ৪২ দিনে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এই সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং পূর্ববর্তী সময়ের মতো কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেবে না।


আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের পর বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আপত্তির জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।


আইনমন্ত্রী বলেন, ‘এই সরকারের বয়স প্রায় ৪২ দিন। সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত। কিন্তু এই ৪২ দিনে বাংলাদেশের একটি মানুষও ক্রসফায়ারের শিকার হয়নি, একটি মানুষও গুমের শিকার হয়নি। মানবাধিকারের রেকর্ডই বলে দিচ্ছে আমরা কোন পথে হাঁটছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও