You have reached your daily news limit

Please log in to continue


ধূমপান যেভাবে আপনার হার্ট ড্যামেজ করে দেয়

ধূমপান হৃদরোগের অন্যতম বিপজ্জনক, কিন্তু প্রতিরোধযোগ্য একটি কারণ। ধূমপান করলে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শরীর প্রয়োজনীয় অক্সিজেন পায় না। ধীরে ধীরে এটি প্রদাহের কারণ হতে পারে এবং কিছু বুঝে ওঠার আগেই হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তবে আশার কথা হলো, ধূমপান ছেড়ে দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হৃৎপিণ্ড সুস্থ হতে শুরু করে।

ধূমপান কীভাবে হৃৎপিণ্ডের ক্ষতি করে

হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হিসেবে রয়ে গেছে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের মতে, ধূমপান সরাসরি প্লাক জমা, রক্ত ​​জমাট বাঁধা এবং ধমনীর ক্ষতির কারণ হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অতিরিক্ত ধূমপায়ীরাই ঝুঁকিতে থাকেন না। যারা দিনে মাত্র কয়েকটি সিগারেট খান, তাদেরও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দুই থেকে চারগুণ বেশি হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন