রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৮
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এই প্রাদুর্ভাবে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স তিন থেকে ছয় মাসের ভেতর।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাম আক্রান্ত
- হাম রোগ