You have reached your daily news limit

Please log in to continue


বিদেশি বিনিয়োগ কমেছে ২৬%

দেশে বিদেশি বিনিয়োগ ধারাবাহিক কমছে। মাত্র এক বছরের ব্যবধানে মোট বিদেশি বিনিয়োগ ২০২৫ সালের প্রান্তিকে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১৩ কোটি ২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২৬.৩৫% কমেছে। একইভাবে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) কমেছে ১৮ দশমিক ৪২ শতাংশ। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক সময়ে নিট এফডিআই এসেছে ১০ কোটি ৮০ লাখ ডলার, যা ২০২৪ সালের একই সময়ে ছিল ১৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ পরিমাণের দিক থেকে নিট এফডিআই বছরের ব্যবধানে ২ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলার কমেছে।

অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অন্যান্য খাত—সরাসরি নতুন মূলধন বিনিয়োগ কিংবা মুনাফার অর্থ পুনর্বিনিয়োগ চিত্রেও নেই আশানুরূপ স্বস্তির খবর। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বছর বিনিয়োগের জন্য পরিবেশ তৈরি ছিল না। রাজনৈতিক সমঝোতার অস্থিরতা, নির্বাচন ও স্থায়ী সরকারের অনিশ্চয়তা—এসব কারণে বিদেশি বিনিয়োগকারীরা দেশে প্রবেশ করতে চাননি। অন্তর্বর্তী সরকারও কিছু উদ্যোগ নিয়েছিল, কিন্তু তারা বাধার মুখে পড়েছিল। মূলত এসব কারণেই দেশে বিদেশি বিনিয়োগ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন