You have reached your daily news limit

Please log in to continue


হাত–পা বাঁধা স্বামীর মরদেহের ছবি ট্রাইব্যুনালে দাখিল করে কাঁদলেন স্ত্রী

হাত-পা বাঁধা, মাথায় যমটুপি পরানো বিকৃত এক লাশ—সংবাদপত্রে এমন একটি ছবি দেখে মো. নজরুল ইসলামের লাশ শনাক্ত করেছিল তাঁর পরিবার। স্বামীর লাশ শনাক্ত করা সেই ছবি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে কাঁদলেন মুন্নী আক্তার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার জবানবন্দি দেন মুন্নী আক্তার। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড সচক্ষে দেখার কারণে তাঁর স্বামীকে গুম করে হত্যা করা হয়েছিল।

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মুন্নী আক্তার। তিনি বলেন, র‍্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান জিয়াউল আহসান তাঁর স্বামীকে গুম করে হত্যা করেছে বলে পরে জানতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন