You have reached your daily news limit

Please log in to continue


শক্তিশালী সাউন্ড ও স্মার্ট ফিচারে আসছে রিয়েলমির নতুন ইয়ারবাড

ওয়্যারলেস ইয়ারবাডের বাজারে নতুন ডিভাইস আনতে যাচ্ছে রিয়েলমি। উন্নত সাউন্ড প্রযুক্তি, শক্তিশালী ব্যাটারি লাইফের সমন্বয়ে আসছে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড রিয়েলমি বাডস টি৫০০ প্রো। গান শোনা, ভিডিও দেখা বা গেম খেলার সময় উন্নত অডিও অভিজ্ঞতা দিতে এই ইয়ারবাডে যুক্ত করা হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও স্মার্ট ফিচার।

এই ইয়ারবাডে রয়েছে ১২.৪ মিমি ড্রাইভার, যা শক্তিশালী বেস ও পরিষ্কার সাউন্ড দিতে সক্ষম। টাইটানিয়াম-প্লেটেড ডায়াফ্রাম ব্যবহারের কারণে সাউন্ড আরও গভীর ও পরিষ্কার শোনা যাবে। ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন ইকিউ মোড ব্যবহার করে সাউন্ড সেটিংস পরিবর্তন করতে পারবেন রিয়েলমি লিঙ্ক অ্যাপের মাধ্যমে।

নয়েজ কন্ট্রোলের জন্য এতে রয়েছে ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন এবং ৫,০০০হার্জ ব্যান্ডউইথ সাপোর্ট। পাশাপাশি এআই-নির্ভর অ্যাডাপটিভ সিস্টেম আশপাশের পরিবেশ ও কানের ফিট অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নয়েজ কন্ট্রোল সমন্বয় করতে পারে।

কানেক্টিভিটির ক্ষেত্রে ইয়ারবাডে ব্যবহার করা হয়েছে বুটুথ ৬.১ প্রযুক্তি। এতে একসঙ্গে তিনটি ডিভাইসের সঙ্গে সংযোগ করা যাবে এবং সহজেই ডিভাইস পরিবর্তন করা সম্ভব। গেমিং ও ভিডিওর জন্য এতে রয়েছে ৪৫ মিলিসেকেন্ড আল্ট্রা-লো ল্যাটেন্সি, যা অডিও-ভিডিওর সমন্বয় ঠিক রাখতে সাহায্য করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন