You have reached your daily news limit

Please log in to continue


কেন বাড়ছে নারীদের হৃদরোগ? জানুন লক্ষণ ও প্রতিকার

সাধারণত মনে করা হয় হার্টের অসুখ কেবল পুরুষদেরই বেশি হয়। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন গবেষণা বলছে উল্টো কথা—পুরুষদের তুলনায় নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এখন প্রায় দ্বিগুণ। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের শরীরে হরমোনের পরিবর্তন এবং দৈনন্দিন মানসিক চাপ এই ঝুঁকি আরো বাড়িয়ে দেয়।

অধিকাংশ ক্ষেত্রে নারীরা হার্টের প্রাথমিক লক্ষণগুলোকে সাধারণ ক্লান্তি বা গ্যাসের সমস্যা ভেবে ভুল করেন।

এই ছোট ছোট অবহেলাই অনেক সময় বড় বিপদ ডেকে আনে। সুস্থ থাকতে হার্টের সমস্যার লক্ষণগুলো চিনে রাখা এবং সময়মতো ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। চলুন, জেনে নিই এ বিষয়ে প্রয়োজনীয় কিছু তথ্য।

কেন নারীদের ঝুঁকি বেশি?

নারীদের হৃদরোগের ঝুঁকি বাড়ার পেছনে বেশ কিছু শারীরিক ও মানসিক কারণ রয়েছে:

মেনোপজ বা ঋতুনিবৃত্তি: মেনোপজের পর শরীরে ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যায়। এই হরমোন নারীদের হৃদরোগ থেকে সুরক্ষা দেয়। এর অভাব ঘটলেই হার্টের সমস্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়।

অন্যান্য রোগ: হরমোনের পরিবর্তন হলে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিসের মতো সমস্যা হানা দেয়, যা সরাসরি হার্টের ওপর চাপ সৃষ্টি করে।

মানসিক চাপ: দীর্ঘদিনের দুশ্চিন্তা, কাজের চাপ ও ঘুমের অভাব নারীদের হার্টকে দুর্বল করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন