You have reached your daily news limit

Please log in to continue


ইন্টারনেট সেবা ৩ দিন বিঘ্নিত হতে পারে

দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিন ইন্টারনেটের গতি কমে যেতে পারে। 

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত রক্ষণাবেক্ষণকাজ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশে ইন্টারনেটের ধীরগতি বা সেবা আংশিক বিঘ্ন ঘটতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন