You have reached your daily news limit

Please log in to continue


দেশি আলু দিয়ে খাসির কলিজা ভুনা রেসিপি

কারও কলিজা চিবিয়ে খাওয়ার পরিবর্তে বরং মজা করে বানিয়ে নিন খাসির কলিজা ভুনা।

আর এজন্য অনুসরণ করতে পারেন রন্ধনশিল্পী মিতা খানমের রেসিপি।

উপকরণ

  • খাসির কলিজা ১ কেজি (টুকরা করা)
  • দেশি গোল আলু সিদ্ধ ২৫০ গ্রাম
  • পেঁয়াজ চৌক করে কাটা আধা কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা-বাটা ১ টেবিল-চামচ
  • রসুন-বাটা ১ টেবিল-চামচ
  • হলুদ-গুঁড়া ১ চা-চামচ
  • মরিচ-গুঁড়া ১ চা-চামচ
  • ধনে-গুঁড়া ১ চা-চামচ
  • জিরা-গুঁড়া ১ চা-চামচ
  • কালজিরা ও মেথি গুঁড়া ১ চা-চামচ
  • দারুচিনি ৩ টুকরা
  • এলাচ ৪-৫টি
  • লবঙ্গ ৪-৫টি
  • তেজপাতা
  • তেল ১ কাপ
  • ঘি ২ টেবিল-চামচ
  • লবণ স্বাদ মতো
  • পানি পরিমাণ মতো

    পদ্ধতি
  • প্রথমে কলিজা ফুটন্ত পানিতে আট থেকে ১০ মিনিট সিদ্ধ করে গরম পানি দিয়েই ধুয়ে নিন। এতে কলিজার গন্ধ চলে যাবে, আর রংও সুন্দর থাকবে।
  • চুলায় প্যান বসিয়ে তেল দিন। পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে উঠিয়ে নিন।
  • এবার এই তেলেই চৌক করে কাটা পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও সেদ্ধ আলু দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিন।
  • তারপর কলিজা ও ঘি বাদে একে একে বাকি সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।
  • এবার কলিজা ও ঘি দিয়ে আবার কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।
  • তেল ওপরে উঠে এলে আর মাখা মাখা হলে নামিয়ে নিন।

ভাত, পোলাও, রুটি বা পরোটার সাথে খেতে বেশ লাগবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন