You have reached your daily news limit

Please log in to continue


সাধারণ মাথাব্যথাও হতে পারে স্ট্রোকের সংকেত

দৈনন্দিন জীবনে মাথাব্যথা খুবই সাধারণ একটি সমস্যা, যা প্রায়ই ক্লান্তি, ঘুমের অভাব বা মানসিক চাপের সঙ্গে যুক্ত বলে মনে করে আমরা উপেক্ষা করি। তবে সব ধরনের মাথাব্যথা সাধারণ নয়। কিছু মাথাব্যথা শরীরের ভেতরে গুরুতর সমস্যার সংকেতও হতে পারে।

বিশেষ করে যদি মাথাব্যথার সঙ্গে বিভ্রান্তি, শরীরের এক পাশে দুর্বলতা, কথা বলায় সমস্যা বা দৃষ্টিতে পরিবর্তন দেখা দেয়, তা স্ট্রোক বা অন্যান্য গুরুতর রোগের লক্ষণ হতে পারে।

ভারতীয় চিকিৎসক ডা. কুনাল সুদের মতে, মাথাব্যথার মাত্রা নয়, বরং তার ধরন এবং সঙ্গে থাকা উপসর্গই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি পাঁচ ধরনের মাথাব্যথার বিষয়ে সতর্ক করেছেন, যেগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

হঠাৎ তীব্র মাথাব্যথা

কয়েক সেকেন্ডের মধ্যে চরম পর্যায়ে পৌঁছানো ব্যথা ‘থান্ডারক্ল্যাপ’ মাথাব্যথা হতে পারে। এটি মস্তিষ্কে রক্তক্ষরণ বা অ্যানিউরিজম ফেটে যাওয়ার ইঙ্গিত দিতে পারে এবং জরুরি চিকিৎসা প্রয়োজন।

৫০ বছরের পর নতুন ধরনের মাথাব্যথা

এই বয়সে হঠাৎ নতুন ধরনের ব্যথা শুরু হলে তা জায়ান্ট সেল আর্টেরাইটিসের মতো গুরুতর রোগের লক্ষণ হতে পারে, যা সময়মতো চিকিৎসা করা না হলে দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে।

ধীরে ধীরে বাড়তে থাকা মাথাব্যথা

যদি ব্যথা কয়েক দিন বা কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে বেড়ে যায়, তা মস্তিষ্কে চাপ বাড়ার ইঙ্গিত হতে পারে। এর পেছনে টিউমার, সংক্রমণ, পানি জমা বা রক্তক্ষরণ থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন