এশিয়া কাপের আদলে এবার আফ্রিকা টি-টোয়েন্টি কাপের ভাবনা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৪

এশিয়া কাপের অনুকরণে ইউরো নেশন্স কাপের পরিকল্পনার কথা শোনা গিয়েছিল কদিন আগে। এবার জানা গেল, আফ্রিকাতেও এমন একটি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা চলছে, যেটির নাম হবে আফ্রিকা টি-টোয়েন্টি কাপ।


আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) তাদের কার্যক্রমের জন্য অর্থায়নের উদ্দেশ্যে এই উদ্যোগকে বাণিজ্যিক রূপ দেওয়ার লক্ষ্যে মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের কথা বিবেচনা করছে। গত বছর জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান নিযুক্ত করার মাধ্যমে সংস্থাটি কার্যকরভাবে পুনর্গঠিত হয়।


সংস্থাটি বর্তমানে আর্থিকভাবে লাভজনক বলে বিবেচিত প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তবে ২০২৭ সালের আগে এই আফ্রিকা টি-টোয়েন্টি কাপ চালু করার কোনো পরিকল্পনা তাদের নেই।


এই মুহূর্তে দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা চলছে, টুর্নামেন্টের জন্য একটি আদর্শ সময় এবং এখানে খেলার যোগ্যতা অর্জনের প্রক্রিয়াটি কেমন হবে। প্রথম বিষয়টি অনেকাংশে নির্ভর করবে মহাদেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম দল দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ এবং সমর্থনের ওপর, যারা নিজেরাও আইসিসির পরবর্তী ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) তৈরি হওয়ার অপেক্ষায় আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও