You have reached your daily news limit

Please log in to continue


বিচারের জন্য প্রস্তুত টিউলিপের ‘ফ্ল্যাট দুর্নীতি’ মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে ‘ফ্ল্যাট দুর্নীতির’ মামলা বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বদলির আদেশ দিয়ে ১৬ এপ্রিল অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বলেন, "মামলার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে এসেছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়া তা অন্য আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছে।"

টিউলিপের সঙ্গে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে এ মামলায় আসামি করা হয়েছে। তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারিরও নির্দেশ দেন বিচারক।

‘অবৈধ সুবিধা দিয়ে’ ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম এ মামলা দায়ের করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন