নাটোরে তেল না পেয়ে সড়ক অবরোধ, ফিলিং স্টেশনকে জরিমানা

বিডি নিউজ ২৪ বড়াইগ্রাম প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১৪:০৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া গোপনে তেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।


উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানান, পাটোয়ারী ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


খবর পেয়ে ইউএনও জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত এবং সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় ফিলিং স্টেশনটির বিরুদ্ধে গভীর রাতে উপজেলা প্রশাসন ও ট্যাগ অফিসারকে না জানিয়ে পেট্রোল বিক্রির অভিযোগ পাওয়া যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও