খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

যুগান্তর খাগড়াছড়ি সদর প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১৩:৫৮

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা।


বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশে এ ঘটনা ঘটে।


নিহত নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।


ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের মুখপাত্র অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুই সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও