You have reached your daily news limit

Please log in to continue


সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, কোন জোটে কত আসন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে এই ৫০টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বেলা ১১টায় নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ে।

তফসিলের বিস্তারিত তথ্য তুলে ধরে ইসি সচিব বলেন, ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।

নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে মইনুদ্দিন খান, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনির হোসেন এবং চারজন পোলিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন