অ্যামোনিয়া সংকটে বন্ধ হতে পারে দেশের একমাত্র ডিএপি সার কারখানা
তীব্র গ্যাস সংকট ও কাঁচামাল অ্যামোনিয়ার অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে দেশের একমাত্র ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানা ‘ডিএপি ফার্টিলাইজার কম্পানি লিমিটেড’ (ডিএপিএফসিএল)।
বর্তমানে কারখানায় যে পরিমাণ কাঁচামাল মজুদ আছে, তা দিয়ে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত উৎপাদন চালানো সম্ভব। এরপর নতুন সরবরাহ না পেলে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারখানাটির উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক) রবিউল আলম খান এ তথ্য জানিয়েছেন।
ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল অ্যামোনিয়া সরবরাহ করে মূলত ‘চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার কম্পানি লিমিটেড’ (সিইউএফএল) এবং বহুজাতিক প্রতিষ্ঠান ‘কাফকো’। আর ফসফরিক অ্যাসিডের চাহিদা মেটানো হয় মরক্কো, জর্ডান, চীন, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করে। তবে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ থেকে এই দুটি কারখানাই বন্ধ রয়েছে। ফলে ডিএপিএফসিএল তাদের প্রয়োজনীয় মাসিক ২ হাজার টন অ্যামোনিয়া সংগ্রহ করতে পারছে না।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংকট
- সার উৎপাদন
- কাঁচামাল