You have reached your daily news limit

Please log in to continue


চড়ছে ডলারের দর, বৈদেশিক লেনদেনে নজরদারিতে বাংলাদেশ ব্যাংক

ইরান যুদ্ধের জেরে পাঁচ সপ্তাহে ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রা টাকা মান হারিয়েছে শূন্য দশমিক ৪৪ শতাংশ।

এই সময়ে প্রতি ডলারের পেছনে খরচ বেড়েছে ৫৫ পয়সা। মঙ্গলবার আন্তঃব্যাংকে ডলার কেনা-বেচা হয় সর্বোচ্চ ১২২ টাকা ৮৫ পয়সা দরে।

অথচ গত ১ মার্চেও ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। তখন ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় টাকা শক্তিশালী হতে শুরু করে। সে কারণে বিনিময় হার ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনে নেয়।

গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সবশেষ ২ মার্চ বাজার থেকে আড়াই কোটি ডলার কিনেছে, যার কাটঅফ রেট ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এ নিয়ে চলতি অর্থবছরে মোট ৫৪৯ কোটি ৩৫ লাখ ডলার বা ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

পাঁচ সপ্তাহ পর এখন কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করে বাজার স্থিতিশীল রাখার পরিকল্পনা করছে। যদিও ব্যাংকগুলোর কাছে দায় বাদ দিয়ে গত মার্চের তুলনায় দ্বিগুণ বিদেশি মুদ্রা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন