ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ

প্রথম আলো প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ২২:৪৪

নব্বইয়ের দশকের শেষের দিকেও আমাদের পকেটে করে তথ্য নিয়ে ঘোরার কথা ভাবলে চোখের সামনে ভেসে উঠত পাতলা চৌকো ফ্লপি ডিস্ক; কিন্তু সেই ফ্লপি ডিস্ক ছিল অত্যন্ত ভঙ্গুর, ধারণক্ষমতাও ছিল খুব কম, মাত্র ১ দশমিক ৪৪ মেগাবাইট। ফ্লপি ডিস্ক দ্রুত নষ্ট হয়ে যেত। অন্যদিকে সিডি ছিল আকারে বড় এবং একবার তথ্য লিখলে তা মোছা বা আবার ব্যবহার করা ছিল বেশ ঝামেলার।


ঠিক এই প্রেক্ষাপটে তৈরি করা হয় তথ্যপ্রযুক্তির ইতিহাসের অন্যতম সেরা উদ্ভাবন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, যা বর্তমানে আমাদের কাছে পেন ড্রাইভ বা থাম্ব ড্রাইভ নামে পরিচিত। তবে মজার বিষয় হলো এই ছোট যন্ত্রটির আবিষ্কারের কৃতিত্ব কার তা নিয়ে আজও বিশ্বজুড়ে বিতর্ক ও আইনি লড়াই চলছে। কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি নয়, ইসরায়েল, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং চীনের বেশ কয়েকজন উদ্ভাবক ও প্রতিষ্ঠানের হাত ধরে প্রায় একই সময়ে এই প্রযুক্তিপণ্যের বিকাশ ঘটেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও