স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল

প্রথম আলো প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ২২:০৪

স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) পুনর্নির্ধারণ করা হয়েছে।


আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ এপ্রিল বিকেল চারটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পুনর্নির্ধারিত এ অনুষ্ঠানের জন্য নতুন করে কোনো আমন্ত্রণপত্র ইস্যু করা হবে না। ৯ এপ্রিলের অনুষ্ঠানের জন্য আগে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল, সেটি প্রদর্শন করেই ১৬ এপ্রিলের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও