You have reached your daily news limit

Please log in to continue


গাড়ির ড্যাশবোর্ড থেকেই সরাসরি ব্যবহার করা যাবে গুগল মিট

এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময়ও পেশাগত কারণে ফোনকল করতে হয় অনেকের। আর তাই এবার গাড়ির ড্যাশবোর্ড থেকেই সরাসরি অডিও কল করার সুযোগ দিতে গুগল মিটের নতুন আইওএস সংস্করণ চালু করেছে গুগল। সংস্করণটি অ্যাপল কারপ্লে–সমর্থিত গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগবার্তায় গুগল জানিয়েছে, নতুন সংস্করণটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের গাড়ির ড্যাশবোর্ড থেকে গুগল মিট ব্যবহার করতে পারবেন। ফলে আইফোনকে কারপ্লে–সমর্থিত গাড়ির সঙ্গে সংযুক্ত করলে যাতায়াতের সময় অনলাইন বৈঠকে যুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। গুগল মিটের ড্যাশবোর্ডে আসন্ন বৈঠকের তালিকা দেখা যাবে। ফলে এক ট্যাপেই নির্ধারিত বৈঠকে যোগ দেওয়া যাবে। চালকের মনোযোগ ধরে রাখতে শুধু অডিওনির্ভর অংশগ্রহণের সুযোগ মিলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন