You have reached your daily news limit

Please log in to continue


হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

জিতলে অনেকটা নিশ্চিত হতো কোয়ার্টার ফাইনাল। ড্র হলেও বেঁচে থাকত আশা। কিন্তু কোনোটাই করতে পারেনি বাংলাদেশ। সিনিয়র এশিয়ান কাপের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপেও বিদায় নিতে হয়েছে খালি হাতেই। আজ শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরেছে পিটার বাটলারের দল।

ভিয়েতনাম আগের দুই ম্যাচে চীন ও থাইল্যান্ডের কাছে সেভাবে পাত্তা পায়নি। বাংলাদেশের জন্য তাই বেড়ে যায় সম্ভাবনা। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে সুযোগও এসেছিল মোসাম্মৎ সাগরিকার সামনে। কিন্তু ভিয়েতনামি রক্ষণ চিরে বক্সে ঢুকে পড়া সাগরিকাকে বাধা দেন গোলরক্ষক লি থি থু। তাঁর যান পায়ের শটটি সরাসরি কিপারের গ্লাভসে জমা হলে হতাশ হতে হয় বাংলাদেশকে। এরপর ভিয়েতনাম একের পর এক আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি প্রথমার্ধে। ১৮ মিনিটে ভিয়েতনামের এনগুয়েন থি কুই এবং ২১ মিনিটে লু হোয়াং ভ্যানের শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির ঠিক আগে বাংলাদেশের কোচ জোড়া পরিবর্তন আনেন; সুরভি প্রীতি ও নবিরন খাতুনের বদলে মাঠে নামেন মুনকি আক্তার ও স্বপ্না রানী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন