You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে নিহতদের ৫৬ শতাংশই পথচারী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৫৬ শতাংশই পথচারী। আর ২৪ শতাংশ মোটরসাইকেল আরোহী ও ৮ শতাংশ রিকশা ব্যবহারকারী। নিহতদের লিঙ্গভেদে ৮০ শতাংশ পুরুষ এবং বয়সভেদে ২০ হতে ৪৯ বছর বয়সীদের মৃত্যুসংখ্যা বেশি। দিনের চাইতে রাতের সড়কে মৃত্যুর ঘটনা বেশি। এসব মৃত্যুর পেছনে দায়ী বেপরোয়া বাস ও ট্রাক।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সভাকক্ষে ‘ঢাকার সড়ক নিরাপত্তা পরিস্থিতি’ বা ‘রোড সেফটি সিচুয়েশন ইন ঢাকা’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) শীর্ষক বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচির আওতায় আন্তর্জাতিক সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কারিগরি সহায়তায় ঢাকা শহরের সড়কে রোড ক্র্যাশে মৃত্যুর ঘটনায় ডিএমপি’র বিভিন্ন থানায় নথিভুক্ত সাধারণ ডায়রি ও মামলা বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন