You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী অর্থবছরের শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের কেনাকাটা ও অন্যান্য ক্ষেত্রে যেসব দুর্নীতি রয়েছে, সেগুলো বন্ধ করা হবে।

আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের কেনাকাটায় দুর্নীতির উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ‘আমাদের টেন্ডারগুলো এমনভাবে করা হয় যেন নির্দিষ্ট কোনো কোম্পানি কাজ পায়। সারা বিশ্বে হামের টিকার ২০টি ভেরিয়েন্ট থাকলেও আমাদের এখানে নির্দিষ্ট ভেরিয়েন্টের কথা লিখে দেওয়া হয়, যাতে বিশেষ কেউ লাভবান হয়। এভাবে দুর্নীতির মাধ্যমে বিজ্ঞান ও উদ্ভাবনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘বিভাগীয় কেনাকাটায় দুর্নীতির যে পথগুলো রয়েছে, সেগুলো আমরা এখনো পুরোপুরি বন্ধ করতে পারিনি। তবে আশা করছি, আগামী অর্থবছরের শুরু থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত করতে পারব। এ জন্য আমি চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন