You have reached your daily news limit

Please log in to continue


‘মাকে ঘরভাঙানি বলা হতো, অথচ কষ্ট পেয়েও বুঝতে দেননি’

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকে একসময় ‘ঘরভাঙানি’ তকমা দিয়ে নানা কটাক্ষ করত মানুষ। মায়ের জীবনের সেই সংগ্রামের দিনগুলো নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন বড় মেয়ে জাহ্নবী কাপুর। জানান, বাইরের মানুষ শ্রীদেবীর প্রতি অনেক সময় নিষ্ঠুর আচরণ করলেও সন্তানদের তিনি কখনো কোনো কষ্ট বুঝতে দেননি। 

রাজ শামানির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে অংশ নিয়ে শ্রীদেবী কন্যা জানান, ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের কয়েক মাস আগে তিনি মাকে হারান। গত ৮ বছর ধরে সেই শোক বয়ে চলছেন এই অভিনেত্রী। জাহ্নবীর মতে, তার মা যখন বেঁচে ছিলেন, তখন মানুষ তার প্রতি খুব একটা দয়ালু ছিল না। তাকে নিয়ে ‘ঘরভাঙানি’ এর মতো অনেক নেতিবাচক মন্তব্য ও কটু কথা প্রচার করা হতো, যা শ্রীদেবীর মনে গভীর দাগ ফেলেছিল। জাহ্নবী জানান, তবে তিনি মারা যাওয়ার পর লোকেরা খানিকটা নমনীয় হয়।

মায়ের উদ্দেশে একটি কথা বলার সুযোগ থাকলে কী বলতেন— এমন প্রশ্নে জাহ্নবী বলেন, আমি এখন তাকে বুঝতে পারছি। আর আগে কেন তাকে বুঝতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। মা বিষয়গুলোকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে সামলেছেন; তা সে পেশাদার হোক কিংবা আর্থিক। আর আমি তা ছোটবেলায় বুঝিনি। তিনি চার বছর বয়স থেকে কাজ শুরু করেছিলেন, কিন্তু আমাদের কাছে নিজের লড়াই, খারাপ সময়ের কথা কখনো বলেননি; শুধু আনন্দের গল্পগুলোই শোনাতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন