নাসা গ্রুপের একটি কারখানা খুলছে বুধবার: শ্রমমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১৫:৫২

পোশাক খাতের কোম্পানি নাসা গ্রুপের নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের ‘স্বাভাবিক কার্যক্রম’ আবার শুরু হতে যাওয়ার তথ্য দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


সোমবার শ্রম মন্ত্রণালয়ে কারখানাটির কর্মচারী ও কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে তিনি এমন কথা বলেছেন।


তথ্য বিবরণীতে এ বিষয়ে বলা হয়, গত ৫ এপ্রিল নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানে শ্রমমন্ত্রী এ সভার আয়োজন করেন।


চব্বিশের আন্দোলনে সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের ঘণিষ্ঠ ব্যাবসায়ী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান ও ব্যাংক মালিকদের সংগঠন বিএবির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার হলে তার কারখানায় সংকট দেখা দেয়। নজরুল ইসলাম গ্রেপ্তারের পর থেকে এখনো কারাগারে আছেন।


অর্থ সংকটের কারণে রোজার ঈদের পর থেকে নাসা গ্রুপের এ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।


নাসার গ্রুপের সঙ্গে সভায় শ্রমমন্ত্রী কর্মসংস্থানের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধিবিধানের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও