You have reached your daily news limit

Please log in to continue


‘হত্যাচেষ্টা’: শিরীন শারমিনকে রিমান্ডে চায় পুলিশ

জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন মঙ্গলবার এ আবেদন করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে এদিন দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আদালতে আনা হয়। শুনানির সময় এজলাসে তোলার জন্য তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালতে পুলিশের আবেদনের বিষয়ে শুনানি হবে।

আবেদনে বলা হয়, মামলার ১ নম্বর আসামি শেখ হাসিনা ও ৩ নম্বর আসামি শিরীন শারমিন চৌধুরীসহ অন্যরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ‘কুশীলব’ ছিলেন।

“তাদের সিদ্ধান্ত, পরিকল্পনায় পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে সশস্ত্র মামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আসামি তার নাম-ঠিকানা এবং মামলার তদন্ত সহায়ক গুরত্বপূর্ণ তথ্য দিয়েছেন।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন